"রাজনৈতিক দলের ইশতেহারে জনগণ আস্থা পায় না "
স্টাফ রিপোর্টার: বিএনপি ও জামায়াতের গত ১৫ বছর ধরে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জেল জুলুম সহ্য করেছে, অসংখ্য কর্মী আহত ও পঙ্গু হয়েছেন, এমনকি অনেকেই জীবন উৎসর্গ করেছেন। অথচ আজ বিএনপি জামায়াতের মধ্যে বিভেদ ও ঘৃণার দেয়াল কেন? কেন তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? এই প্রশ্ন তুলেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, বিএনপি–জামায়াতের আজকের এই ভেদাভেদের মূল কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতাকে কেন্দ্র করেই তারা আজ মুখোমুখি দাঁড়িয়ে গেছে।
আজ সোমবার ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা এক কঠিন রাজনৈতিক সময় অতিক্রম করছি। বিএনপি–জামায়াতের মধ্যে যে ক্ষমতার লড়াই চলছে, তা বন্ধ করে ঐক্যের পথে আসতে হবে। আগামী পাঁচ বছর বিএনপি ও জামায়াতকে ঐক্যবদ্ধভাবে সংসদে ও সরকারে থাকার জন্য আমি আহ্বান জানাই।
হাসিনা যদি পালিয়ে না গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেন, তাহলে বিএনপি–জামায়াত ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নিতো। এখন একে অপরের বিরুদ্ধে দোষারোপ না করে ঐক্যবদ্ধ রাজনীতিতে ফেরার সময় এসেছে।
রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থাহীনতার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এখন রাজনৈতিক দলের ইশতেহার বিশ্বাস করে না। কারণ আমরা প্রতিশ্রুতি দিই, কিন্তু তা রাখি না। এজন্য আমাদের নেতাদের মধ্যে সততা, জবাবদিহিতা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির জন্য বড় ত্যাগ স্বীকার করেন। আপনারাই উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ এগোতে পারে না।
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি নির্বাচিত সরকারের অধীনে বগুড়া এবং শেরপুর দুটি আসনে আজ যে উপনির্বাচন অনুষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ এর ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা থেকে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফ ...
সব মন্তব্য
No Comments