মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: পত্রিকা বিক্রি করে ভাইরাল হওয়া রাজশাহীর সেই খুকি আপা অসুস্থ হয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এর আগে, শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাকে রামেক হাসপাতালের ৩৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে রোববার সকালে তাকে ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডের রেজিস্ট্রার এবিএম মাহবুবুল হক বলেন,আমরা যে অবস্থায় তাকে পেয়েছি তাতে স্ট্রোক হয়েছে বলে মনে হয়। সিটি স্ক্যানসহ কিছু টেস্ট দেওয়া হয়েছে,সেগুলোর রিপোর্ট পেলে ভালো বোঝা যাবে।
খুকির চিকিৎসার বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, তার হাসপাতালের ভর্তি বিষয়টি জানতে পেরেছি। তার চিকিৎসার বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিচ্ছি।
প্রসঙ্গত,খুকি আপা দীর্ঘদিন ধরে পত্রিকা বিক্রি করে আসছেন। এতে উপার্জিত অর্থ থেকে একটা অংশ নিজের জন্য রেখে কিছু টাকা মসজিদ-মন্দির ও কিছু টাকা ভিক্ষুককে দান করেন। তার জীবিকা নির্বাহ ও ইচ্ছের কথাগুলো ছুঁয়েছে মানুষের হৃদয়। খুকির ভবিষ্যৎ দিন যেন সুন্দর হয় তাই তার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments