মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.এ.জেড.এম মোস্তাক হোসেন।
বৃহস্পতিবার (৮ জুন) অধ্যাপক ডা.এ.জেড.এম মোস্তাক হোসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অফিসে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে আসে রামেবির বর্তমান চিকিৎসা শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানান দিক। মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইউজিসি চেয়ারম্যান রামেবিসহ সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার সব ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
আলোচনা শেষে রামেবির উপাচার্য ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সুস্থতা,দীর্ঘ আয়ু ও পেশাগত সফলতা কামনা করেন।
উল্লেখ্য,গত ২৫ মে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, ১৯৭৩ সালের ইউজিসি আইনের ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী সরকার অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করেছে। এর আগে ২০১৯ সালের ৪ অক্টোবর অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
সব মন্তব্য
No Comments