আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের গণনায়। দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত ট্রেন্ড অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ১৯৪টিতে এগিয়ে রয়েছে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অনেকটাই ওপরে। দুই মেয়াদ ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বর্তমানে ৯২টি আসনে এগিয়ে।
মোট আসন সংখ্যা ২৯৪ হলেও একটি আসনের গণনা এখনও সম্পূর্ণ হয়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১৪৮। প্রাথমিক প্রবণতা অনুযায়ী কংগ্রেস-বাম জোট এখনও দুই অঙ্কের গণ্ডি ছুঁতে পারেনি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের ভোটে রেকর্ড ৯২.৮৪ শতাংশ ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা সংশোধন এবং মেরুকরণের মতো বিষয়গুলি ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গণনার প্রাথমিক পর্যায়ে তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা নিজেদের কেন্দ্রে পিছিয়ে পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু। অন্যদিকে বিজেপির একাধিক প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্র পাল ১৫,৪০০-র বেশি ভোটে এগিয়ে, বালুরঘাটে বিদ্যুৎ কুমার রায় প্রায় ৪,৫০০ ভোটে, বাঁকুড়ায় নীলাদ্রি শেখর দানা ১৫,১০০ ভোটে এবং বরানগরে সজল ঘোষ প্রায় ২,৪০০ ভোটে এগিয়ে রয়েছেন। তবে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ১৬,৯০০ ভোটে এগিয়ে আছেন।
ফলাফলের এই প্রবণতা সামনে আসতেই বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের মধ্যে উদ্যাপন শুরু হয়েছে। লাড্ডু বিতরণ এবং আবির খেলার ছবি সামনে আসছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে।
এদিকে দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভোট-পরবর্তী পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে, সে কারণে গণনাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ভেতরে ও বাইরে।
উল্লেখ্য, এই তথ্য দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত পাওয়া ট্রেন্ডের ভিত্তিতে প্রস্তুত। নির্বাচন কমিশন রাতের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments