সকলের অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১১:৩০টায় শহীদ কর্ণেল তাহের মিলনায়াতনে আলোচনা সভা এবং শহীদ কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকারী সভাপতি এড. রবিউল আলম। সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আসলাম খান বাবু, জাসদ ঢাকামহানগর পুর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।
সভায় জনাব এড. রবিউল আলম বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্তাকে জিইয়ে রেখে জাতীয় সংসদের এক পাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে-যা সামাল দেয়া ক্ষমতাসীন অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, জাতিকে অমানিষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাচাঁতে সকলের অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সভায় বক্তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যাকান্ড রুখে দেয়ার আহবান জানানো হয়। নেতৃবৃন্দ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments