স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেেন, ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলে আবারও বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিকভাবে পরিচালিত করার নতুন যাত্রা শুরু হয়। বর্তমান সরকারের অব্যাহত প্রয়াসের ফলে জঙ্গীবাদের বিষবাষ্প মোকাবেলা করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে।
সাম্প্রদায়িকতা মানুষকে উগ্র, ধমান্ধ ও হিংস্র করে তুলে, একটি গণতান্ত্রিক ও উদার সহনশীল সমাজ সৃষ্টির অন্তরায় সাম্প্রদায়িকতা। তাই সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে নজর দিতে হবে।
তিনি আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আশীক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে ‘জঙ্গীবাদ নির্মূল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি শাহ সূফী সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি বলেন,
তরাবারি, জবরদস্তি বা ফরমান জারির মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়নি। শত শত বছর ধরে মানুষের কাছে ইসলামের শাশ্বত বাণী, ঐশী জ্যেতির প্রতি অবিচল আস্থা জ্ঞাপন, আল্লাহর শ্রেষ্ঠত্বের অকাট্য যুক্তি ও হযরত মোহাম্মদ (সা.) এর উৎসর্গের কথা মানুষের কাছে সুন্দর, সাবলীল ও প্রাঞ্জলভাবে তুলে ধরার মাধ্যমে মানুষে হৃদয় জয় করার মাধ্যমেই উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলামের প্রসার হয়েছে। এবং নবী রাসুলদের পরে অলি আউলিয়া গন ইসলাম ধর্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অন্যানোর মধ্যে বক্তব্যে রাখেন আশেক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা হানিফ নূরী, শাহ পারবেজ নূরী, শাহ দিদার নূরী, মোঃ আতিকুর রহমান রুবেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ দিপু নূরী সুরেশ্বরী।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments