ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফার্মগেট এলাকায় বাসচাপায় শহীদুল ইসলাম নীরব (৩২) নামে এক ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক জন আহত হয়েছেন। দায়ী বাসটি জব্দ করেছে পুলিশ। তবে পালিয়েছে চালক।
নিহত নীরব কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। নীরবের স্ত্রীর নাম মৌ খান। আদিব নামে তাদের তিন বছর বয়সি একটি ছেলে রয়েছে।
তেজগাঁও থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার দিকে কাওরান বাজার এলাকা থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন নীরব। তার মোটরসাইকেলে নবীন নামে আরেক আরোহী ছিলেন। ডেইলি স্টার ভবনের সামনে তাদের মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। তখন মোটরসাইকেলের চাকা রাস্তার পাশের গর্তে নেমে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। নবীন পড়েন বামে ও নীরব ডানে। নীরবের শরীর বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়। পুলিশ তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সক নীরবকে মৃত ঘোষণা করেন। আহত নবীনের চিকিত্সা চলছে।
ওসি জানান, ঘটনার পরপরই চালক বাস থামিয়ে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের প্রয়োজনে ঘটনাস্থলের আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
নিহতের ছোট ভাই সাগর খান জানান, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নীরব। তাদের বাবার নাম আবুল কালাম খান। নীরব বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা রকম টুর্নামেন্টে খেলতেন। গতকাল সন্ধ্যায় তিনি ওষুধ কেনাসহ কিছু ব্যক্তিগত প্রয়োজনে ফার্মগেট এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকে তার বাড়িতে ফেরার কথা ছিল।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট কর ...
সব মন্তব্য
No Comments