সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের প্রধান মো. হৃদয় খাঁসহ (২৪) দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকা থেকে চোর চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ অক্টোবর) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার খাগড়বাড়িয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় খাঁ (২৪) এবং একই এলাকার মৃত তারা খাঁর ছেলে মো. রানা (২২)।
নাটোর র্যাব-৫ জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে শনিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকায় কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর চক্রের মূলহোতাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪টি মোবাইল, একটি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্যরা জব্দ করা আলামত মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাত চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করেছিল। এসব আলামত বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে বলে সবার সম্মুখে স্বীকার করেছেন। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments