সুব্রত সানা: দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতিতে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের প্রতিবাদে আজ ৩০ জুন বুধবার জামালপুর ও নরসিংদী জেলা বিএনপি জেলার সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে জেলাগুলোতে সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ৫৫টি রাজনৈতিক দলকে।মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিন ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফির ...
ডেস্ক রিপোর্ট: বিএনপিতে ফেরার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলটিতে ফেরার বিষয়ে তার কোনো কথা বা আচরণেও এমন ইঙ্গিত নেই বলে স্পষ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি ...
সব মন্তব্য
No Comments