আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে টানা মুষলধারে বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে দুর্যোগ-প্রশিক্ষিত কুকুরসহ কয়েক ডজন জরুরি সেবাকর্মী দিনরাত কাজ করছেন। ভারী বৃষ্টির কারণে অনেক সড়ক প্লাবিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর জুইজ ডি ফোরা-তে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের সম্ভাবনার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা সরবরাহ করা হচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments