জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়। বুধবার(২৫জানুয়ারী) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে এ মাঠ দিবস ও
কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন-ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.রেজা মোহাম্মাদ ইমন, বিনা সাতক্ষীরার উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বাবুল আকতার, কলারোয়া উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,কলারোয়া পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কৃষক জাকির হোসেন,উপজেলা সহকারী কৃষি
অফিসার আবির হোসেন, হাফেজ তরিকুল ইসলাম,কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর, সংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, জাকির হোসেনসহ উপজেলার ৮০জন কৃষক ও কৃষাণী। উল্লেখ্য-সরিষার তিনটি উন্নত জাত রয়েছে। এর মধ্যে-বিনাসরিষা-৮, বিনাসরিষা-৯ ও বিনাসরিষা-১০। এবার বিনা উদ্ভাবিদ প্রতিক‚লতা সহনশীল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-৯ এর সম্প্রাসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments