ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। দুপুরে স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের অফিসে এ সভা হয়।
পরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদল আযহা এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৫ জুলাই রোববার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি স্বাপেক্ষে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, আমদানিকারক এসোসিয়েন ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েনের যৌথ সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের পিগল গোল্ড ও সিলভারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ৩ জুলাই, ২০২৬ শুক্রবার সকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা থেকে ১ হাজার ৫২৮ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। আজ বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি ...
ডেস্ক রিপোর্ট: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ ...
সব মন্তব্য
No Comments