ডেস্ক রিপোর্ট: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। সভায় ভাইস চেয়ারম্যান এবং পরিচালকদের মধ্যে অধ্যাপক ইমরান রহমান, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নওশিন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন, এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা তুলে ধরেন এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ডিবিএইচ ফাইন্যান্স এর সাফল্য উল্লেখ করে বলেন, “ডিবিএইচ এর খেলাপি ঋণ মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এটি প্রতিষ্ঠানটিকে টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং AAA (ট্রিপল এ) ভূমিকা পালোণ করেছে।”
ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান জনাব সৈয়দ মঈন উদ্দিন আহমেদ পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কোম্পানির আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।”
তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত, কোম্পানিটি মোট ৬২,৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।
ডেস্ক রিপোর্ট: অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে গাজীপুরের শ্রীপুরে ধনুয়া উচ্চবিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভ ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার, ২৯ জুন ২০২৬ থেকে নতুন এ দাম কার্যকর হবে।র ...
স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো স্বল্পমেয়াদি ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ইস্যু করতে যাচ্ছে সরকার। ৯ মাস বা ২৭৩ দিন মেয়াদি এই ইজারা সুকুকের মাধ্যমে বাজার থেকে ৫ হাজার ৫০০ ...
স্টাফ রিপোর্টার: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’ আজ শনিবার শেষ হয়েছে। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজ ...
সব মন্তব্য
No Comments