বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare in LMICs (ICATH-LMIC 2026)’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ এবং শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বি এইচ ব্রাউন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।
সম্মেলনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌফিক হাসানও প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, BIBEAT Ltd. এবং রিলেভ্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি, বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীরা সীমিত সম্পদ নিয়েও স্বাস্থ্যখাতে যুগোপযোগী ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতা রাখেন। তিনি দেশীয় উদ্ভাবন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বাস্থ্যসেবায় আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত মানবকল্যাণে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির কার্যকর প্রয়োগ। তিনি বলেন, স্বল্প ও মধ্যম আয়ের দেশসমূহের মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। দেশীয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে টেলিমেডিসিন, ডায়াবেটিক ফুট কেয়ার, নবজাতক স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন রোগ নির্ণয় প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, নীতিনির্ধারক এবং স্বাস্থ্যখাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে উপযুক্ত স্বাস্থ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল স্বাস্থ্যসেবা, মেডিকেল ডিভাইস, টেলিমেডিসিন, গবেষণা, নীতি-সহায়তা, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জ ...
স্টাফ রিপোর্টার: আজ সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্র ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টেগ্রেটেড রিসার্চ ফর বিজনেস এন্ড সোসাইটি (CIRBAS) ও এশিয়ান জার্নাল অব বিজনেস এন্ড সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দু ...
ডেস্ক রিপোর্ট: আগামীকাল ২ জুলাই বুধবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট-এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ ...
সব মন্তব্য
No Comments