আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্রবার (৪ জুলাই) ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত ‘স্যালুট টু আমেরিকা’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিজের পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমেরিকানরা বিশ্বের সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে, সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে। তবে তারা আমাকে একটাও দেয়নি।” এরপরই তিনি যোগ করেন, “আটটি যুদ্ধ মিটমাট করেছি। তবুও আমি নোবেল পাইনি, তবে ঠিক আছে।”
এর আগে এপ্রিলে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছিলেন, তিনি বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং দশমটির কাজ চলছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আগে আটটি সংঘাতের কথা উল্লেখ করেছিল। ট্রাম্পের দাবি অনুযায়ী, তার প্রশাসন আর্মেনিয়া-আজারবাইজান, কঙ্গো-রুয়ান্ডা, ইসরায়েল-ইরান, ভারত-পাকিস্তান, কম্বোডিয়া-থাইল্যান্ড, মিশর-ইথিওপিয়া, সার্বিয়া-কসোভো এবং ইসরায়েল-হামাসের মধ্যে চুক্তিতে ভূমিকা রেখেছে। তবে এসব চুক্তির স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে এবং বেশ কয়েকটি সংঘাতে এখনও রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ অব্যাহত আছে।
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ২০ জুলাই ২০২৬ বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানি ...
আন্তর্জাতিক ডেস্ক: সাময়িক যুদ্ধবিরতি চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চলমান সংকট নিয়ে সরাসরি মন্তব্য করেছেন দেশটির প্রখ্যাত টক শো সঞ্চালক ও বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী। ‘ফাইক সিদ্দিকী শো’-তে হাত নেড়ে জোর দিয়ে তিনি বলেন, “ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ভোরে প্রদেশের সালান্দ এলাকায় প্রায় ১২ কিলোমিট ...
সব মন্তব্য
No Comments