আব্দুল হাই সিকদার পাচ্ছেন ‘সোনালী কাবিন পদক-২০২৬’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হবে।
রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন। ব্রিফিংয়ে সংগঠনের উপদেষ্টা এইচ.এম. বাশারও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে আরও বেগবান করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশই এ স্মরণোৎসবের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।
আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণোৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শুক্রবার (১০ জুলাই) সকালে স্বরচিত কবিতা পাঠ এবং স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ এবং রাতে ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক দুটি আলোচনা সভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।
১১ জুলাই বিকেলে কবিতা পাঠ ও স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কবি আব্দুল হাই সিকদারের হাতে পদক তুলে দেবেন। পরে রাত ৭টায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণোৎসব শেষ হবে।
পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ বলেন, কবি আল মাহমুদের চিন্তা ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ স্মরণোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা এ আয়োজনে অংশ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
লুতুব আলি, কলকাতা: বর্ষার আকাশে তখনও মেঘের আনাগোনা। কিন্তু কলা নবগ্রামের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার (ডায়েট) প্রাঙ্গণে সেদিন অন্য বৃষ্টি। রবীন্দ্রনাথের প্রেমের বৃষ্টি আর নজরুলের দ্রোহের বজ্রপাত এক ...
লুতুব আলি, কলকাতা: চিরচেনা আড্ডার ঠিকানা, বুদ্ধিজীবীদের তীর্থক্ষেত্র কলকাতার কফি হাউস আজ সাক্ষী থাকল এক অন্যরকম ইতিহাসের। স্বজনের উদ্যোগে আমগাছের গোড়ায় জল ঢেলে পলাশী দিবসের সূচনা করলেন ‘শব্দের কারিগ ...
মোংলা (বাগেরহাট) থেকে মোঃ নূর আলম: শ্রদ্ধা, গান, কবিতা আর আলোচনায় ২১ জুন রবিবার কবির গ্রামের বাড়ী মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ...
সব মন্তব্য
No Comments