স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ঢাকা শহরে কোথায়ও কোনো কর্মসূচি নেই, তারপরও গায়েবী মামলা শুরু হয়ে গেছে। এখন আমাদের রাজপথে নামা ছাড়া বিকল্প কোন পথ নেই।
তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠ খালি করতে চায়, যার ধারাবাহিকতায় বিভিন্ন এলাকার জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে রাতের আঁধারে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু তাদের (আ.লীগ) স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আগামী ১৩ মে ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সালাম বলেন, এমনিতেই মানুষ আজ বন্দী জীবন-যাপন করছে। নির্বাচনে আগে আওয়ামী লীগ সরকার বিরোধীদলের নেতাকর্মীদের কারাগারে বন্দী রেখে আগের ন্যায় দিনের ভোট রাতে করার ষড়যন্ত্র করছে। এরজন্য কর্মীদের সজাগ থাকতে হবে, সরকারের এসব অপকর্ম প্রতিহত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদসহ মহানগর দক্ষিণ থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments