ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.টি.এম শামসুল হুদা আর নেই। শনিবার ( ৫ জুলাই ) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে চাকরি থেকে অবসর নেন তিনি। বগেরহাটে মহকুমা প্রশাসক, পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে কৃষি উন্নয়ন বাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ২০০৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা করেন তিনি।
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনরা।শনিবার রাজধানীর লালমাটিয়া হা ...
স্টাফ রিপোর্টার: এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৬টায় এটি দক্ষি ...
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর ...
সব মন্তব্য
No Comments