ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার ইমারত নির্মান কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের রুহিয়া থানা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শাখার প্রধান কার্যালয়ের সভা কক্ষে জেলা কমিটির আয়োজনে।
এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখা সভাপতি আব্দুল মোতালেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের সংগঠন এখন অনেক বড় । আধুনিক ইমারত, আসবারপত্র সহ সকল প্রকারের নির্মাণ কাজে এই সংগঠনের সদস্যদের ভুমিকা অতুলনীয়। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মান কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রুহিয়া শাখার নব নির্বাচিত সভাপতি সাব্দুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ বিভিন্ন পদে নির্বাচিত ১১ জন শ্রমিক নেতা কে শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি মনির হোসেন।
পরে নব নির্বাচিত কমিটির নেতাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন জেলা শাখার নেত্রীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
সব মন্তব্য
No Comments