স্টাফ রিপোটার: যুবসমাজকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দুরে রাখতে দেশের ১২৫ টি উপজেলায় ইতিমধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ষোলশত কোটি টাকা ব্যয়ে আরো ১৮৬ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ এ মাসেই শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডিএনসিসির মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুসহ পরিবারের প্রতিটি সদস্যই অত্যন্ত ক্রীড়ামোদি ছিলেন । বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এদেশে আধুনিক ফুটবলের রুপকার। তিনি আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে ১৯৭৩ সালে আবাহনীর জন্য বিদেশী কোচ বিল হার্টকে নিয়ে এসেছিলেন শেখ কামাল। শহীদ শেখ জামালও ছিলেন একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি একজন ভালো টেনিস খেলোয়াড় ছিলেন। পারিবারিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে পছন্দ করেন। তাঁর সার্বিক পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়ায় একের পর এক সাফল্য অর্জিত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান ক্রীড়াবান্ধব সরকার ক্রীড়ার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্সসহ সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মান করা হচ্ছে।
এ সময়ে প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অন্যান্য কর্পোরেশন সংস্থাকেও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তিনি রাজধানীর অবৈধ ভাবে দখলকৃত খেলার মাঠসমূহকে উদ্ধারে পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ডিএনসিসির মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি ও লোগো উন্মোচন করেন।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডিএমপির পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, সাইফ পাওয়ার ট্যাকের ব্যবস্হাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments