রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্দার গ্রামে একটি জনগুরুত্বপূর্ণ খাল ভরাটের প্রতিবাদে ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ভূক্তভোগীরা জানান,
বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গরদ্বার গ্রামের মৃত আলী আহম্মদ মাষ্টারের ছেলে গিয়াস উদ্দিন দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে শুক্রবার রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু ফেলর শতবছরের পুরনো খাল ভরাট করেন।
এর ফলে এলাকার প্রায় শতাধিক একর কৃষি জমি পানি শূন্য হয়ে পড়েছে। ওই খাল দিয়ে জমির সেচকাজ চলতো।
এনিয়ে ওই এলাকার কৃষক ও জমির মালিকরা দুঃশ্চিন্তায় পড়েছেন।
এর প্রতিবাদে ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের সদস্য'রা সড়ক অবরোধ করে অবৈধভাবে খাল ভরাট করায় গিয়াস উদ্দিনের বিচার দাবি করেে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন।
এসময় আবদুল মান্নান মাষ্টার, মো. সত্তার মোল্লা,মো. জাকির মোল্লা,মো.জালাল মল্লিক, মো.খবির,মো. কবির, মো. শহীদ মোল্লা, লিপি খানম,লাইজু খানম,শাবানা খানম, আকবর হোসেন, রওশন আরা,কুলছুম বেগম,সাহিদা বেগম,পারভিন বেগম, চম্পা সহ এলাকার শত শত লোক বিক্ষোভে অংশ নেন।
এ বিষয়ে গিয়াস উদ্দিন জানান ওটা খাল নয় তাদের ক্রয়করা সম্পত্তির পাশের ডোবা বড় হয়ে খালের মত মনে হয়। তবে এটাকে যারা খাল বলবে বা লিখবে সাংবাদিকসহ তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ অন্তরা হালদার জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments