স্বামীর ক্যানসারের কারণ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার, ২২ মে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। ৩০ জুন ২০২৬ থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে।
পদত্যাগপত্রে গ্যাবার্ড লিখেছেন, “আমি গভীরভাবে কৃতজ্ঞ যে আপনি আমার ওপর আস্থা রেখেছেন এবং গত দেড় বছর ডিএনআই অফিসের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে, আমার স্বামী আব্রাহামের সম্প্রতি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। এই সময়ে আমাকে জনসেবা থেকে সরে এসে তাঁর পাশে থাকতে হবে”। তিনি আরও বলেন, “আব্রাহাম আমাদের ১১ বছরের দাম্পত্যে আমার শক্তি ছিলেন। পূর্ব আফ্রিকায় জয়েন্ট স্পেশাল অপারেশন মিশনে মোতায়েন, একাধিক রাজনৈতিক প্রচারণা এবং এখন এই দায়িত্ব—সবক্ষেত্রে তিনি আমার পাশে থেকেছেন। আমি বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তাঁকে একা এই লড়াই করতে দিতে পারি না”।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, “তাঁর স্বামী আব্রাহামের সম্প্রতি বিরল হাড়ের ক্যানসার ধরা পড়েছে এবং তিনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন স্বামীর সুস্থতার লড়াইয়ে পাশে থাকার। আমার কোনো সন্দেহ নেই তিনি দ্রুত আগের চেয়ে ভালো হয়ে উঠবেন। তুলসী অসাধারণ কাজ করেছেন, আমরা তাঁকে মিস করব”। ট্রাম্প আরও জানান, গ্যাবার্ডের শেষ কর্মদিবস হবে ৩০ জুন। এরপর প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস ভারপ্রাপ্ত ডিএনআই হিসেবে দায়িত্ব পালন করবেন।
তুলসী গ্যাবার্ড হাওয়াই থেকে ২০১৩-২০২১ পর্যন্ত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন এবং কংগ্রেসের প্রথম সামোয়ান-আমেরিকান সদস্য। তিনি যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর রিজার্ভ অফিসার। ২০২০ সালে ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ২০২২ সালে ডেমোক্র্যাট পার্টি ছাড়েন এবং ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। ২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্প তাঁকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে মনোনীত করেন।
পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, “ওডিএনআই-তে আমরা অভূতপূর্ব স্বচ্ছতা এগিয়ে নেওয়া এবং গোয়েন্দা সম্প্রদায়ের অখণ্ডতা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। তবে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে”। তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments