ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক আজ ২৮ এপ্রিল সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন কোম্পানি এক্সন মবিলকে গভীর সমুদ্রের ১৫টি বøক অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার বিষয়টি দৃষ্টি গোচর হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ সমুদ্র সীমা নির্ধারণের দীর্ঘ ১০ বছরাধিককাল অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস-তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করে বলেন, আমাদের পাশর্^বর্তী দেশ মায়ানমার এবং ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোন জবাবদিহিতা সরকারের নাই।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। ফলে তেল-গ্যাস-খনিজ সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল-গ্যাস-খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিতে হবে। এর ব্যত্যয় হলে কিংবা জাতীয় স্বার্থ বিরোধী কোন উদ্যোগ জনগণ মেনে নেবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাগরের তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসীর সন্মুখে প্রকাশ করারও দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments