চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র সবুজ তাঁতি সভাপতি, কৃষ্ণদাস অলমিক সাধারণ সম্পাদক

প্রকাশ : 30 Jun 2025
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র সবুজ তাঁতি সভাপতি, কৃষ্ণদাস অলমিক সাধারণ সম্পাদক

সিলেট অফিস::  ভূমি অধিকারসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ১ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ( ২৯ জুন ২০২৫ ) সকালে শ্রীমঙ্গলের জেলা পরিষদ মিলনায়তনে  এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে চা শ্রমিক কেন্দ্রের সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় উদ্ভোধোন ঘোষণা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক সবুজ তাঁতি। এর আগে সকাল ১০ টায় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর একটি র‍্যালী শহরে প্রদক্ষীন করে এতে শ্রীমঙ্গলসহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহশ্রাধিক চা-বাগানের শ্রমিক, শিক্ষার্থী ও যুবক এতে অংশ নেন। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত এই র‍্যালিতে হাজার হাজার চা-শ্রমিক অংশ নেন।

সম্মেলনের পরবর্তী পর্বের আলোচনায় বক্তব্য রাখেন, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য সচিব কৃষ্ণদাস অলমিক, রশিদপুর চা বাগানের শ্রমিক নেতা বিমল কর্মকার ইমন, বুরুজান চা বাগানের সাইদুল ইসলাম সোহেল, ভাড়াউড়া চা বাগানের মিতু রায়, সোনাছড়া চা বাগানের লক্ষী প্রজাপতি, সাতগাও চা বাগানের প্রতিমা দাস, সান্তনা বাড়াইক, গাজীপুর চা বাগানের অলোক কুমার গোয়ালা, আমরাইল চা বাগানের সুভাষ কর্মকার, টুম্পা তাঁতি, লালচান্দ চা বাগানের সন্ধ্যা রানী ভৌমিক, সুমন মুন্ডা ডালুছড়া চা বাগানের বর্মা মৃধা, কালাগুল চা বাগান সোহাগ ছত্রী, লস্করপুর চা বাগানের ভজন ভৌমিক, লালাখাল চা বাগানের মমিন মিয়া, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের পরিমল সিং বাড়াইক, মতিলাল মুন্ডা প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিকনেতা জলি তালুকদার, টিইউসির সহসভাপতি মাহাবুল আলম, সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান, শাবিপ্রবি অধ্যাপক নাজিয়া চৌধুরী।    

সমাবেশে বক্তারা বলেন, “১৮৫ বছর ধরে চলা চা শ্রমিকদের বঞ্চনা আর চলবে না। ভূমির অধিকার ও দৈনিক ৬০০ টাকা মজুরি সহ ১০ দফা দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে চা-শ্রমিকদের ১০ দফা দাবি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। চা-শ্রমিকের সন্তান যেন আর কুঁড়েঘরে বড় না হয়, যেন শিক্ষার আলো ছুঁয়ে যায় প্রতিটি পরিবার—সেই স্বপ্ন নিয়েই আজকের সম্মেলন। আজকের এই উদ্বোধনী পর্ব নতুন এক সংগ্রামের সূচনা, যা রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিকে সামনে এগিয়ে নেবে।

পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্ঠা আব্দুল্লাহ আল কাফি। 

সোমবার ( ৩০ জুন, ২০২৫ ) চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 


কমিটি নিম্নরূপঃ 

উপদেষ্টা পরিষদঃ 

আবদুল্লাহ কাফি রতন  

সৈয়দ ফরহাদ হোসেন  

খন্দকার লুতফুর রহমান  

পীযুষ চক্রবর্তী  

নীলিমেস ঘোষ বলু 

আনোয়ার হোসেন সুমন  

খায়রুল হাছান  

মাসুক মিয়া  

সোহাগ ছত্রী

উত্তম কালোয়ার

সীতারাম অলমিক

পূরণ উরাং

 

প্রধান সমন্বয়ক: এস এম শুভ  

সমন্বয়ক:  

মনীষা ওয়াহিদ  

মিখা পিরেগু 

প্রণব কুমার দেব  

জিতেন ভৌমিক 

 

সভাপতি : সবুজ তাঁতি  

 

সহ সভাপতি :  

সন্ধ্যা রানী ভৌমিক  

কিরণ বাউরি 

বর্মা মৃধা  

বিলাস ব্যানার্জি  

অশোক কুমার গোয়ালা 

সুমন ঘোষ  

 

সাধারণ সম্পাদক : কৃষ্ণদাস অলমিক 

সহ সাধারণ সম্পাদক : 

অনিমা অলমিক 

বিশ্বজিত দাস 

মোহন মাহালী  

রীতা মৃধা 

বিমল বাকতি 

 

সাংগঠনিক সম্পাদক: সুমন মুন্ডা, লালচান্দ চা-বাগান, হবিগঞ্জ  

কোষাধ্যক্ষ: কার্তিক নাইডু, কালিটি চা-বাগান  

 

দপ্তর সম্পাদকঃ দীপ্ত নায়েক, খাদিম চা-বাগান  

 

আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক: এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু  

 

প্রচার, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ রিংকু ভৌমিক, লালচান্দ চা-বাগান, হবিগঞ্জ  

 

সাংস্কৃতিক সম্পাদকঃ অনিমা বসাক, খাদিম চা-বাগান  

 

সমাজকল্যান ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মমিন মিয়া 

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক : গৌতম রায় সাহিত্য, লালচান্দ চা-বাগান, হবিগঞ্জ  

 

ক্রীড়া সম্পাদক: বকুল ভৌমিক, লালচান্দ চা-বাগান  

আন্তর্জাতিক সম্পাদক:  মিখা পিরেগু 

সদস্য: 

১| গোপাল,  রাজনগর চা-বাগান  

২| সুশীতল গোয়ালা, ইন্দেশ্বর চা-বাগান  

৩| ওম প্রকাশ বাউরি, লালচান্দ চা-বাগান  

৪| রাজেশ ভূইয়া, সুনছড়া চা-বাগান  

৫| রিংকু গোয়ালা, লালাখাল চা-বাগান  

৬| প্রদীপ গাজিপুর চা-বাগান 

৭| রিন্টু গোয়ালা, লালখাল চা-বাগান, সিলেট  

৮| জয়কৃষ্ন, মুরইছড়া চা-বাগান  

৯| ঠাকুর  বোরহাননগর চা-বাগান  

১০| রতন ওরাং, আজগরাবাদ চা-বাগান  

১১| সত্যজিৎ ওরাং, মুরইছড়া চা-বাগান  

১৩| রঞ্জিত মৃধা, ডালুছড়া চা-বাগান  

১৪| অমিত নায়েক-খাদিম চা-বাগান  

১৫| কমলা ভূইয়া, আলীনগর চা-বাগান 

১৬| মিঠুন ওরাং, মিরতিংগা চা-বাগান  

১৮|  সজীব চন্দ্র দাস, তারাপাশা চা-বাগান  

১৯|  সিতোম দাস, রশিদপুর চা-বাগান 

সংগঠক: 

১| সুমন রবিদাস, আলীনগর চা-বাগান 

২| রূপালী তাঁতী, খাদিম চা-বাগান 

৩| সরোজ তন্তুবায়, চন্ডি চা-বাগান  

৪। সাগর মাঝি, বেগমখান চা-বাগান  

৫। আপন ওরাং, দেউরাছড়া চা-বাগান 

৬। নিপু ভৌমিক, লালচান্দ চা-বাগান 

৭।কাজল তাঁতী, খাদিম চা-বাগান 

৮। ভারতী বাউরী, ডালুছড়া চা-বাগান 

৯। রিপন রায়, আলীবাহার চা-বাগান 

 


সম্পর্কিত খবর

;