কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দোকানে দামাদামি করায় পটুয়াখালীর কলাপাড়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে দোকানের মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আর ঘটনার পর পালিয়ে গেছেন তাসিন ফ্যাশন হাউসের মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সে এক সহকর্মীকে নিয়ে ওই দোকানে মোজা কিনতে যান। দামাদামির এক পর্যায়ে দোকানদার তার সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আশেপাশের দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও জহিরসহ পার্শ্ববর্তী দোকানের ৩/৪ জন কর্মচারী এসে তার ওপর হামলা চালান। এতে কনস্টেবল মো.সোহেল (২৫) রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পরপরই কলাপাড়া থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে পুলিশ কনেষ্টেবলের উপর হামলার ঘটনায় কোন নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments