ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে ১ কেজি গাঁজাসহ মো. টিটু (৩২) নামের এক প্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতখান লঞ্চঘাট এলাকার থেকে তাকে আটক করা হয়।
আটকৃত মো. টিটু মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার দুধপট্রি বাজারের মৃত আব্দুল গফুরের ছেলে। সে পেশায় একজন মাদক বিক্রেতা বলে জানিয়েছেন পুলিশ।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লঞ্চঘাট এলাকার অভিযান চালিয়ে মো. টিটু নামের এক প্রতিবন্ধী যুবককে একটি ব্যাগ ভর্তি ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দৌলতখান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments