কুমিল্লা অফিস: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গত ৫৪ বছরে এ দেশের মানুষ নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময়ের ক্ষমতাসীন সরকার নিজেদের ও গোষ্ঠীর স্বার্থে আখের গুছিয়েছে। এমনকি মানুষের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হলে, সমাজব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে। আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা একপেশে, বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার চিন্তা করে সংস্কারের প্রস্তাব করা হচ্ছে।
আজ ৭ সেপ্টেম্বর সকালে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে কমরেড প্রিন্স এসব কথা বলেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে কমরেড রুহিন হোসেন প্রিন্স জাতীয় পতাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ মো. জামাল পার্টির লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়।
সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ মো. জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী সমাবেশে কমরেড রুহিন হোসেন প্রিন্স ছাড়াও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক কমরেড হাসান তারিক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আসমা খানম, দশম জেলা সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন, সিপিবি নেতা অসিত রঞ্জন পাল, দেবদাস সিংহ, মো. ইসহাক, শাহীন খান, কৃষক সমিতির সভাপতি এম এ রকিব, বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক জাফর মো. আকসির, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, উদীচী জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ।
সমাবেশে কমরেড প্রিন্স আরও বলেন, আমরা শক্তিশালী স্থানীয় সরকার চাই। স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে স্থানীয় সরকার। আর আইন প্রনয়ন, জাতীয় বাজেটসহ জাতীয় দায়িত্ব পালন করবে জাতীয় সংসদ। এজন্য দক্ষ ও কর্তৃত্বসম্পন্ন স্থানীয় সরকার ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে। এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, তা আমাদের দেশের জন্য অপ্রয়োজনীয়। এটা দিয়ে মানুষের মুক্তি আসবে না। সাধারণ মানুষের টাকায় হাতি পোষার মতো হবে।
কমরেড প্রিন্স আরও বলেন, বাহাত্তরের সংবিধানের অসম্পূর্ণতা আছে। এগুলো দূর করতে হবে। এজন্য আমরা ১৯৭২ সাল থেমে লড়াই করছি। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ঠিক রেখে এই অসম্পূর্ণতা দূর করতে হবে।
কমরেড প্রিন্স অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, গত এক বছরে এই সরকার মানুষকে শান্তি দিতে পারেনি। জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারেনি। মানুষের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। বেকারত্ব, দারিদ্র্য বাড়ছে। এ আস্থা থেকে মুক্তি পেতে পুরো ব্যবস্থার মৌলিক পরিবর্তন করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গড়তে হবে। এজন্য বাম-গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি এজন্য সচেতন দেশবাসীকে বামপন্থী শক্তির পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী সমাবেশে কমরেড হাসান তারিক বলেন, আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি-বিদেশি লুটেরা লুট করছে। দেশের বন্দর, প্রাকৃতিক সম্পদ, পার্বত্য চট্টগ্রামসহ সমুদ্র এলাকা এ সরকার আমেরিকা ও বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। এসব বিষয়ে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি অতি দ্রুত নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। উদ্বোধনী সমাবেশের পর এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর পর স্থানীয় পার্টি কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments