ঈদযাত্রা: ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশ : 23 May 2025
ঈদযাত্রা: ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ( ২১ মে ) সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ টিকেট বিক্রি হয় ২১ মে , ১ জুনের টিকেট বিক্রি হচ্ছে ২২ মে, ২ জুনের টিকেট বিক্রি হয় ২৩ মে, ৩ জুনের টিকেট বিক্রি হচ্ছে আজ ২৪ মে, ৪ জুনের টিকেট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকেট বিক্রি হবে ২৬ মে  এবং ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে ।


ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।


সম্পর্কিত খবর

;