আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দেশটির বিমানবাহিনী এবং প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ ও টিআরটি আফ্রিকার তথ্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) সকালে বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওন্দো প্রদেশের ইগবোকোদা এলাকায় একটি নৌঘাঁটির কাছে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে সেটি বিধ্বস্ত হয়।
নাইজেরিয়ার বিমানবাহিনীর জনসংযোগ পরিচালক এহিমেন এজোদামে জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের, যার টেইল নম্বর এনজিআর ৯৩১। এটি দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান, যা নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করতে সক্ষম। বিমানটি বেনিনের ৮১ এয়ার মেরিটাইম গ্রুপের অধীনে পরিচালিত হতো।
দুর্ঘটনার পর বিমানবাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বিমানমন্ত্রী ফেস্টাস কেয়ামো জানান, বারবার রেডিও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত। পরে তার মুখপাত্র বায়ো ওনানুগা জানান, নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং কারণ উদঘাটনে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় এটি অন্যতম প্রাণঘাতী সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নদীর কাছে উদ্ধারকারীরা নৌকায় করে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বজ্রপাতের মতো বিকট শব্দ শোনা গেছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে প্রেসিডেন্সি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে নির্ণায়ক অবদান এবং জ্যোতির্পদার্থবিজ্ঞা ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন অফিস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ংকা গান্ধী ভদ্রকে আটক করেছে দ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আচমকা এবং অপ্রত্যাশিত সামরিক হামলা চালাতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো আক্রমণাত্মক প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন আশঙ্কা অমূলক নয়, সম্ভাব্য এমন পরিস্থিতি মাথায় র ...
আন্তর্জাতিক ডস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবারও উত্তাল রাজধানী দিল্লি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বা ...
সব মন্তব্য
No Comments