ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী(বটতলা) সরকারি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক এবং সদরপুরের উপজেলা নির্বাহী অফিসার কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার ইমেলযোগে উক্ত নোটিশ পাঠিয়েছেন।
অবিলম্বে পুকুরটিতে মাটি ভরাট বন্ধের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে উক্ত পুকুর একটি সরকারি সম্পত্তি এবং পুকুর একটি জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি।
যুগের পর যুগ ধরে এলাকার সাধারণ মানুষের উপকারে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছে। কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করতে পারে।
এছাড়াও এলাকার সাধারণ মানুষ কৃষি কার্য এবং গৃহ কার্য করার জন্য উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। অতএব পুকুরটি ভরাট করা সম্পূর্ণ জনস্বার্থ পরিপন্থী গর্হিত কাজ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments