আগামী সপ্তাহে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রকাশ : 17 Oct 2024
আগামী সপ্তাহে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৫%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩০ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৮ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনে আবহাওয়া মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সম্পর্কিত খবর

;