স্টাফ রিপোর্টার: সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। বরগুনা জেলার বেতাগী উপজেলার ০৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২) ২। গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭) ৩। ২৬ নং ওয়ার্ড ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাহমুদ দেওয়ান শিপু (৩৬) ৪। ২৬ নং ওয়ার্ড, ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জামিল হোসেন (৩৫) ৫। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭) ৬। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কৃষক লীগের সহ- সভাপতি মো: সোলেমান (৪৪) ৭। ঢাকা মহানগর দক্ষিণ ৬৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪) ৮। টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (৫৪) ৯। ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিটের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭) ১০। ঢাকা মহানগর ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সজিব খান (৩৩) ১১। ঢাকা মহানগর দারুসসালাম থানা ০৬ নং ইউনিট ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম খান (৪৯) ১২। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টায় ডিবি-উত্তরা বিভাগ মিরপুর মডেল থানাধীন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে মো: ইউনুছ আলী ওরফে ইলিয়াসকে ও বিকাল আনুমানিক ০৪:৫৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন মাস্কট প্লাজার সামনে থেকে শামীম ওসমানকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ০১:০৫ মিনিটে লালবাগ থানাধীন লালবাগ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মো: মাহমুদ দেওয়ান শিপুকে ও সন্ধ্যা সাড়ে ৬টায় লালবাগ শহীদ মাজাদ এলাকা থেকে মোঃ জামিল হোসেনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে কায়সার আহম্মদকে গ্রেফতার করে। মো: সোলেমানকে রাত আনুমানিক ০৮টায় তুরাগ থানাধীন ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।
অপরদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় ডিবি-ওয়ারী বিভাগেরে একটি টিম ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইকরামুল হাসান রুবেলকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৯:৪০ মিনিটে মিরপুর-১১ এলাকা থেকে কাজী অলিদ ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁকে রাত সাড়ে ৯টায় ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানাধীন রাধিকা মোহন বসাক লেন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিব খানকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১২:১০ মিনিটে দারুসসালাম থানা এলাকা মোঃ আসলাম খানকে করে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগ ও হিরু মিয়াকে সন্ধ্যা আনুমানিক ০৬:১০ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments