ডেস্ক রিপোর্টার: আগামী ৭ জুন ২০২৫ শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।
প্রথম জামাত : সকাল ৭টা
ইমাম: ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা
মুকাব্বির: মোঃ আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
দ্বিতীয় জামাত : সকাল ৮টা
ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ নাসির উল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
তৃতীয় জামাত : সকাল ৯টা
ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ বিল্লাল হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
চতুর্থ জামাত : সকাল ১০টা
ইমাম: মুফতী মোঃ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ আমির হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০.৪৫টা
ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: মোঃ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
উপর্যুক্ত ৫ টি জামাতে কোন ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা মোঃ শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মোঃ রুহুল আমীন।
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, প্রায় তিন শতাধিক সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিপীড়ন ...
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিল ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদযাত্রার অগ্রিম টিকিট ১৩ মে থেকে এবং ফেরত যাত্রার টিকিট ২১ মে থে ...
সব মন্তব্য
No Comments