দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিয়োগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা। বিকর্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মথুরাপুর পিপলস্ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন। বিকর্ত প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করে ড. ফজলুল হক গার্লস কলেজের সহকারী অধ্যাপক এস এম ওয়াজেদ আলী। বিকর্ত প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন এলাকার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষে চুড়ান্ত পর্বে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা জিসান ইসলাম। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ দলে বিতার্কিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments