আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাতারকে কেন্দ্র করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতারের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরানের দাবি, এ পদক্ষেপ ছিল তাদের কৌশলগত প্রতিক্রিয়ার অংশ।
কাতার কর্তৃপক্ষ জানায়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের একটি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই ধ্বংস করা হয়। অন্য ক্ষেপণাস্ত্রটি রাজধানী দোহা সংলগ্ন আল-উদাইদ এলাকায় গিয়ে পড়ে।
আল-উদাইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর একটি—Al Udeid Air Base। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ঘাঁটিটিতে মার্কিন বাহিনীর পাশাপাশি মিত্রদেশগুলোর সেনাসদস্যও অবস্থান করেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কাতার সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন কূটনৈতিক ও সামরিক চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments