কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা সমুদ্রবন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বিভিন্ন মন্ত্রনালয়ের চার জন সচিব। শনিবার সকাল ১০ টার দিকে তারা পটুয়াখালীর কলাপাড়ার উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। এরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড.আহমদ কায়কাউস, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ ফাতিমা ইয়াসমিন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো.হাবিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো.মোস্তফা কামাল। সচিবদয় বিসিপিসিএল’র উপজেলার ধানখালীতে নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে পায়রা বন্দর আসেন। এসময় তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
পরে বিভিন্ন উন্নয়ন মেগা প্রকল্প পরিদর্শন শেষে পায়রা বন্দর কনফারেন্স হল রুমে পায়রা বন্দর ও সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম অগ্রগতির বিষয় বন্দরের চেয়ারম্যানের উপস্থাপনায় স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, পটুয়াখালী জেলা প্রশাসক মো.কামাল হেসেন, জেলা পুলিশ সুপার মো.সাইদুল ইসলামসহ পয়রা বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments