তিনি নির্বাচনে হারেননি, বরং ফলাফল ‘লুট’
আন্তর্জাতিক ডেস্ক: টানা তিনবার ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের দাবি উঠলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তিনি নির্বাচনে হারেননি, বরং ফলাফল ‘লুট’ করা হয়েছে।
সোমবার (৪ মে) নির্বাচনের ফল প্রকাশের পর এবং মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।”
মমতা অভিযোগ করেন, এই নির্বাচনে প্রায় ১০০টি আসন ‘চুরি’ হয়েছে এবং এতে নির্বাচন পরিচালনাকারী সংস্থার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি ভারতের নির্বাচন কমিশন-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, সংস্থাটি ‘নোংরা খেলা’ খেলেছে এবং প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন, কোনো রাজনৈতিক দল নয়।
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি। তার ভাষ্য, “এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন চুরি করেছে।” তিনি আরও বলেন, গণতন্ত্র তখনই ক্ষতিগ্রস্ত হয় যখন নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ থাকে না এবং প্রতিষ্ঠানগুলো পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে।
৭১ বছর বয়সী এই নেত্রী দাবি করেন, ভোটগ্রহণ চলাকালে তিনি একটি কেন্দ্রে হামলার শিকার হয়েছেন। তার অভিযোগ, তাকে লাথি মারা হয়, সিসিটিভি বন্ধ রাখা হয় এবং গণনা কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাতে না চাইলেও মমতা বলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সমর্থন তিনি পাচ্ছেন।
এদিকে তার এই বক্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৬ দিনের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। শুক্রবার ভোরে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হ ...
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধকরণ আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২.৫ শতাংশ হারে শুল্ক আর ...
সব মন্তব্য
No Comments