আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরি—এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় বিভিন্ন সংবাদমাধ্যম ও নির্বাচন কমিশনের প্রাথমিক ট্রেন্ডে বড় চমক দেখা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে সবাইকে পেছনে ফেলেছে, আর কেরালায় ইউডিএফ এগিয়ে।
ভোটগ্রহণ হয়েছে গত ২৩ ও ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি ১১৯ থেকে ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস ১০৭ থেকে ১১৭টি আসনে এগিয়ে। কংগ্রেস পেয়েছে ২ থেকে ৫টি আসন। বিজেপির এই উত্থানকে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২১ সালে ৭৭ আসন পাওয়া বিজেপি এবার সংখ্যাগরিষ্ঠতার ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বলেই প্রাথমিক ফলে দেখা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল ২০২১ সালের তুলনায় প্রায় ৯০ আসন কম পাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন।
তামিলনাড়ুতে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগম, সংক্ষেপে টিভিকে। ২৩৪ আসনের মধ্যে ২১৭টি আসনের গণনা শেষে টিভিকে ৭৩ থেকে ৯১টি আসনে এগিয়ে। ক্ষমতাসীন ডিএমকে জোট ৫৯ আসনে এবং এআইএডিএমকে জোট ২১ থেকে ৭০ আসনে এগিয়ে। বিজয়ের দলের এই ‘ব্লকবাস্টার অভিষেক’ রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে।
কেরালার ১৪০টি আসনের গণনা শেষ। ইউডিএফ ৪৮ থেকে ৮৫টি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের পথে। বাম জোট এলডিএফ ১২ থেকে ৫৩ আসনে, বিজেপি ২ থেকে ৮ আসনে এগিয়ে। আসামে ১২৬ আসনের মধ্যে ১৯টির ফলে বিজেপি নেতৃত্বাধীন জোট ৬১ থেকে ৯৪ আসনে এগিয়ে, কংগ্রেস জোট ১৭ থেকে ২৭ আসনে। পুদুচেরির ৩০ আসনের সবকটির ফল এসেছে, বিজেপি জোট ৩ থেকে ২১ আসনে এগিয়ে থেকে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এগিয়ে আছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব রাজ্যেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের কিছু বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলাফল-পরবর্তী জোট আলোচনা, রাজ্যপালের আমন্ত্রণ ও শপথগ্রহণের প্রস্তুতি নিয়েও দলগুলো তৎপরতা শুরু করেছে। চূড়ান্ত ফল ঘোষণার পরই স্পষ্ট হবে পাঁচ রাজ্যের নতুন সরকারের চিত্র।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ভুল সিদ্ধান্ত হিসেবে মনে করছেন দেশটির অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে, এই যুদ্ধ শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং বি ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইরান। আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসলামি ...
আন্তর্জাতিক ডেস্ক: সাত বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) এই ফ্লাইট চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এবার ‘গোপন অস্ত্র’ প্রকাশের হুঁশিয়ারি দিল ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তেহরান “খুব শিগগ ...
সব মন্তব্য
No Comments