ডেস্ক রিপোর্ট: মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দলের লিগ পর্বে আজ শেষ দিন। দুই ম্যাচ হবে। শ্রীলঙ্কার বিদায়ের পর এখন লড়াইয়ে টিকে আছে বাংলাদেশ-নেপাল এবং ভারত-মালদ্বীপ। দ্বীপ দেশে সাফের এই দুই ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা। ঢাকায় বসেও বাংলাদেশের ফুটবল দর্শক মালদ্বীপের উত্তাপ টের পাচ্ছেন। সাফের ফাইনাল শনিবার। আজ যে দুই দল জিতবে তারাই ফাইনালে খেলবে। শনিবারের টিকিটের আশায় চার দলের সামনেই আজকের দুই ম্যাচ সেমিফাইনালের মতো হলেও উত্তাপটা ফাইনাল ছুঁয়েছে।
দিনের প্রথম ম্যাচে বিকাল ৫টায় বাংলাদেশ-নেপাল মাঠে নামবে। নেপালের প্রয়োজন ড্র। আর বাংলাদেশকে জিততেই হবে। বাংলাদেশের জন্য সুবিধা হচ্ছে আজ স্টেডিয়ামের গ্যালারিতে বাংলার লালসবুজ পতাকা হাতে দর্শক গগণবিদারী আওয়াজ তুলবে। জামাল ভুঁইয়াদের প্রেরণা দেবে। আর নেপালের দর্শক খুব একটা পাওয়া যাবে না। তবে রাতে যেহেতু ভারতের বিপক্ষে মালদ্বীপের খেলা। তাই মালদ্বীপের দর্শকও হুমড়ি খেয়ে পড়বে। স্টেডিয়ামে ভরে উঠবে সেটা নিশ্চিত। এমন উত্তাপের ফুটবল লড়াইয়ের দিনে বাংলাদেশ জয় ছাড়া অন্য কোনো ভাবনার বিকল্প নেই।
নেপাল ড্র করলে চলবে কিন্তু নেপাল সেকথা মাথায় রাখছে না। কারণ ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামলে শেষ পর্যন্ত ফল উলটো হয়, সেই উদাহরণ বহুবার দেখা গেছে অতীত ফুটবল মাঠে। আর বাংলাদেশ আজকের মতো পরিস্থিতিতে আগেও বহুবার পড়েছে কিন্তু উতরে যাওয়ার নজীর কম। এমন দেখা গেছে ড্র করলে চলবে। সেই ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও উলটো ২-১ গোলে হেরেছিল। নেপালের বিপক্ষে শেষ বারটি সাফের আটটিতে বাংলাদেশের রেজাল্ট সুখকর নয়।
২০০৫ সালে পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২-০ গোলে নেপালকে হারিয়েছিল। সেই ম্যাচে রোকনুজ্জামান কাঞ্চনের জোড়া গোল জয় এনে দিয়েছিল। এর পরের সাফের আসরে বাংলাদেশের হারের গল্প লম্বা হয়েছে। ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত সাফে নেপালের কাছে হেরেছে, ২০১৩ সালে কাঠমান্ডুতে দশরথের মাঠে সাফে নেপালের কাছে ২-০ গোলে বাংলাদেশ হেরেছে, ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফে বাংলাদেশ আবার ২-০ গোলে হারে। এবছরই গত মার্চে কাঠমান্ডুতে তিনজাতি টুর্নামেন্ট ফাইনালে নেপালের কাছে বাংলাদেশ হেরেছে। এসব ইতিহাস ছাপিয়ে বাংলাদেশকে অন্যন্য উচ্চতায় উঠে আসতে হবে। সেই লড়াইয়ে কতটুকু পারবে তা সন্ধ্যায় জেনে যাবে বাংলাদেশের ফুটবল অনুরাগীরা।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments