গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ : 30 Jul 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৯ জুন সকাল ৮টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত এই ২ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।


একই সময়ে দেশে নতুন করে ৮৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১১৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।


অধিদপ্তরের তথ্যে জানানো হয়, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬২৫ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের।

সম্পর্কিত খবর

;