স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। আর সাদা বলের ক্রিকেটে তার ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড আবারও লাল বল এবং সাদা বলের জন্য আলাদা অধিনায়ক নিয়োগের পদ্ধতিতে ফিরে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা হয়। সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, লিটন দাস সাদা বলের অধিনায়ক হবেন, আর নাজমুল হোসেন শান্ত লাল বলের টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিসিবির এক কর্মকর্তা জানান, “দুটি অধিনায়ক থাকা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে, একজন সাদা বলের ক্রিকেটের জন্য এবং একজন লাল বলের ক্রিকেটের জন্য। এজন্যই আমরা লিটন দাসকে সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর টেস্টে অধিনায়ক থাকবেন নাজমুল হোসেন শান্ত। তৌহিদ হৃদয় হবেন সাদা বলের সহ-অধিনায়ক।”
নতুন দায়িত্বে লিটন দাস মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৩টিতে জয় পেয়েছিলেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ হার এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই বিসিবি এই পরিবর্তন এনেছে বলে জানা গেছে। লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক, ফলে এখন থেকে তিনি পূর্ণাঙ্গ সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, তৌহিদ হৃদয়ের জন্য এটি একটি বড় পদোন্নতি। বর্তমানে তিনি টি-টোয়েন্টিতে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করে নিজের নেতৃত্বগুণ প্রমাণ করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতান দলকে। তরুণ এই ব্যাটারকে ভবিষ্যৎ নেতা হিসেবে তৈরি করতেই বিসিবি তাকে সাদা বলের দুই ফরম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে।
স্টাফ রিপোর্টার: ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক যুগের অবসান ঘটল। ৩৪ বছর বয়সী সুপারস্টার নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি সময় হলুদ জার্সিতে লড়াই করে দে ...
স্টাফ রিপোর্টার: নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি দেশে ফিরলে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক জোসিমার এভোরা দিয়াস। ফুটবলবিশ্বে তিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। ৪০ বছর বয়সে ক্যারিয়ারের অন্যতম বড় ...
স্টাফ রিপোর্টার: বাঁ প্রান্ত থেকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ে বাঁকানো রকেট-শট। আর্জেন্টিনার জালে পাঠিয়েছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সেই গোলটিই এখন পর্যন্ত টু ...
সব মন্তব্য
No Comments