পর্যবেক্ষণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক সংস্থাটি আজ বুধবার এক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ দেয়।
প্রতিবেদনে বলা হয়, সরকার জুলাই অভ্যুত্থানের মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রাইব্যুনাল আগে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে ব্যবহৃত হয়েছিল। তবে এই ট্রাইব্যুনাল শুরু থেকেই সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে জর্জরিত।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, অন্তর্বর্তী সরকার আদালতটিকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আইনে সংশোধনীর আমন্ত্রণ জানালেও, এখনও এতে যথাযথ প্রক্রিয়ার কিছু সুরক্ষা অনুপস্থিত রয়েছে এবং মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। সংস্থার ওয়ার্ল্ড রিপোর্টে উল্লেখ করা হয়েছে, "The ICT has been fraught with violations of fair trial standards, and while the interim government invited amendments to the Act that established the court to bring it in line with international standards, it still lacks some due process protections, and includes the death penalty, in violation of international human rights law."
এর আগে সংস্থাটি আরও এক প্রতিবেদনে বলেছিল, আইসিটির কার্যপ্রণালীর সংশোধনী কিছু মূল সমস্যার সমাধান করলেও অন্যান্য ক্ষেত্রকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, "Amendments to the rules of procedure for Bangladesh's International Crimes Tribunal address some key problems but fail to bring other areas of the law and rules into compliance with international standards."
সাম্প্রতিক সময়ে আইসিটি নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে। গত ২৮ জুলাই হাইকোর্ট আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর বৈধতা এবং জুলাইয়ের অপরাধের চলমান বিচার কার্যক্রমকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দেয়। একইসঙ্গে গত ২৭ জুলাই আইসিটির প্রসিকিউশন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে, যা নিয়ে সিপিজে ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR) এর সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনেও আইসিটির মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকার ওএইচসিএইচআরকে জানিয়েছে, এই সমালোচনাগুলো মোকাবেলায় ১৯৭৩ সালের আইনটি আরও সংশোধনের ইচ্ছা তাদের রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ১৯৭১ সালের নৃশংসতার শিকারদের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সমর্থন করে আসছে, তবে সংস্থাটি বলছে, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার প্রক্রিয়াকে অবশ্যই আন্তর্জাতিক সুষ্ঠু বিচারের মানদণ্ড পূরণ করতে হবে।
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
সব মন্তব্য
No Comments