কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব মাছ দিবস। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মৎস্য বন্দর আলীপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ’র বাস্তবায়নে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি এর আয়োজন করে। র্যালী শেষে মৎষ্য অবতরণ কেন্দ্রের কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের পরিচালক শাকিল আহম্মেদ, আন্তর্জাতিক গবেষনা সংস্থার ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২ সহকারি গবেষক মো.বখতিয়ার রহমান, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ। এ সময় মৎষ্য পেশার সাথে জড়িত আড়ৎ মালিক, জেলে ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন আন্তর্জাতিক গবেষনা সংস্থার ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments