ডেস্ক রিপোর্ট: সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে বাংলাদেশ রাজস্ব বোর্ড-এনবিআর কর্মকর্তাদের শাটডাউনসহ সকল কর্মসুচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন ) রাতে তেজগাঁয়ে ব্যবসায়ী সংগঠন বিসিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঐক্য পরিষদ সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার।
এসময় সংস্কার ঐক্য পরিষদ বলেন, জাতীয় রাজস্ব ভবনের কাজ এগিয়ে নিতে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। যা পরবর্তীতে সরকারের সাথে কাজ করবে।
এছাড়া বিসিআই সভাপতি জানান, এনবিআর কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির কারণে এই আন্দোলন কঠিন রূপ ধারণ করেছে। এমন অবস্থায়, আগামীকাল থেকে এনবিআর ভবনের সকল কার্যক্রম চলবে।
এরআগে এনবিআর সংস্কার পর্যালোচনায় জ্বালিনী উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে ৫ সদস্যে উপদেষ্টা কমিটি গঠনের কথা জানান সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন অফাহমেদ জানান, এনবিআরের কর্মকর্তাদের দাবির বিষয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেখা হচ্ছে।
এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদারসহ সংস্থাটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এনবিআর বিভক্তের প্রতিবাদ ও সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রা ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই বাস্তবতার মুখ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ চলছিল। তবে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ ...
সব মন্তব্য
No Comments