রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিলের বন্যাক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার, ৬ জুন সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও ৩নং ওয়ার্ডের সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে ভাটগাঁও গ্রামের কৃষক মাসুক, আলেক মিয়া, মাসুক তালুকদার, মো. দুলাল মিয়া তালুকদার, মো. মৌলা মিয়া, আব্দুল হাসিম, বকুল মিয়া তালুকদার, মো. কাউছারসহ অনেকে বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রভাব খাটিয়ে আত্মীয়করণ ও টাকার বিনিময়ে তালিকায় নাম দিয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা করা হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ভাটগাঁও গ্রামে প্রায় আড়াইশ কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে মাত্র ৯টি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের কোনো জমি নেই, তারা গার্মেন্টস কর্মী। বক্তারা এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবি করেন। পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “আমি কৃষি কার্ড সম্পর্কে জানি না। কৃষি কার্ডের তালিকা করেছেন বিএনপি নেতারা, কৃষি অফিস ও মেম্বাররা মিলে।”
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments