মো.পাভেল ইসলাম রাজশাহী: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার,বিপিএম (বার),পিপিএম পিবিআই,রাজশাহী জেলা ইউনিট পরিদর্শন করেন। সোমবার (৩০ জানুয়ারী) পরিদর্শনকালে তিনি পিবিআই রাজশাহী জেলার সকল স্তরের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিবিআই রাজশাহী ও রংপুর বিভাগ অ্যাডিশনাল ডিআইজি সুজায়েত ইসলাম, শরিফ উদ্দীন,পুলিশ সুপার,পিবিআই, নাটোর জেলা এবং ইউনিট ইনচার্জ,আবুল কালাম আযাদ,পিবিআই, রাজশাহী। সভায় অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার,বিপিএম (বার), পিপিএম মহোদয় পিবিআই রাজশাহী জেলা অফিসের কর্মকর্তাদের সাথে মামলা তদন্তের গুনগত মান ধরে রাখার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের ও জনগনের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। মামলা তদন্তে আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও প্রদান করেন এবং সব সময় তদন্তে আধুনিক কলাকৌশল ও নতুন প্রযুক্তি সংযুক্ত করা হলে আদালতে অপরাধ প্রমান সহজ ও নির্ভূল হবে বলে মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভার শেষে তিনি পিবিআই রাজশাহী জেলা অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রার সমূহ পরিদর্শন করেন এবং রেজিষ্ট্রার ও রেকর্ড রক্ষনাবেক্ষন সংক্রান্তে নির্দেশনা দেন। পরিদর্শনকালে অত্র ইউনিটের সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন। পিবিআই রাজশাহী জেলা অফিস পরিদর্শন শেষে তিনি রাজশাহী জেলার বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments