স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৭ মে রবিবার বিকাল ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোট নেত্রী নিরঞ্জনা রিফাত সুরভী, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ প্রমূখ। সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি জাসদের প্রয়াত সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শাহ জিকরুল আহমেদ মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক শাসন এবং রাষ্ট্রীয় চার মূলনীতির বিষয়ে কখনই আপস করেন নাই। জনাব ইনু বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নাই। দেশে যারা নির্বাচন নিয়ে হৈ চৈ করছেন তাদের উচিৎ সংবিধান সমুন্নত রাখা, যুদ্ধাপরাধী, ধর্মনির্ভর রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়িক জঙ্গীবাদী মৌলবাদী শক্তিকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে রাখার বিষয়ে পরিস্কার কথা বলা।
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
সব মন্তব্য
No Comments