মৌসুমী বায়ু দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

প্রকাশ : 10 Oct 2024
মৌসুমী বায়ু দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে।

ডেস্ক রিপোর্ট:  মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ খো হাফিজুর রহমান আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন,  রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৯ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৬%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৩৬ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনে সারাদেশ হতে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে।

সম্পর্কিত খবর

;