Oslam
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার, ২০ মার্চ। ফলে দেশটির মুসল্লিরা এবার পূর্ণ ৩০টি রোজা পালন করবেন।
বিশ্বস্ত ধর্মীয় সূত্র ও দুই পবিত্র মসজিদকেন্দ্রিক তথ্যভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন”-এর বরাতে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।
চাঁদ দেখা না যাওয়ার কারণে বৃহস্পতিবারকে রমজান মাসের ৩০তম দিন হিসেবে গণ্য করা হচ্ছে। সেই অনুযায়ী, পরদিন শুক্রবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
উল্লেখ্য, সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। তবে ভৌগোলিক অবস্থানভেদে অনেক দেশে ঈদ একদিন পরে উদযাপিত হতে পারে।
ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব, যা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments