বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ (১১ মার্চ, ২০২৫) সন্ধ্যা ৭ টায় শাহবাগ থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ'র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাকির হুসেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, গ্রীনভয়েসের হুমায়ুন কবির সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অন্যতম সংগঠক রোকসানা আফরোজ আশাসহ অন্যান্য।
নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানান।
সভাপতির বক্তব্যে লাকী আক্তার বলেন, " ৭ মাস পরে এসে অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষক, নিপীড়ক, মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর কথা বলছেন। অথচ এই ৭ মাসে অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়ন, মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসকল ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। উলটো আজকে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে নারী নিপীড়কদের পক্ষ নিয়ে মব ভায়োলেন্স উস্কে দিয়েছে। এই সরকারকে আর বিশ্বাস করার সুযোগ নেই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে আমাদেরই এগিয়ে আসতে হবে। দেশবাসীকে খুন, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।"
সমাবেশ থেকে আগামী শনিবার (১৫ মার্চ, ২০২৫) সকাল ১১ টায় শাহবাগ থেকে গণ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্র ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্ত ...
স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ...
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয় ...
সব মন্তব্য
No Comments